Skip to content
Build Wish

UniSoft — POS, স্টক ও হিসাবের সম্পূর্ণ ব্যবসা সফটওয়্যার

UniSoft · Unix Network

বিক্রি, স্টক, হিসাব আর কর্মী — পুরো দোকান চলবে এক সফটওয়্যারে

খাতা, Excel আর আলাদা আলাদা অ্যাপ দিয়ে আর নয়। UniSoft দিয়ে কাউন্টারে বারকোড স্ক্যান করে বিল থেকে শুরু করে মাস শেষে লাভ-ক্ষতির হিসাব পর্যন্ত সব কাজ এক জায়গায় হয় — বাংলা ও ইংরেজিতে।

  • POS ও বারকোড
  • সিরিয়াল / IMEI
  • ওয়ারেন্টি ও সার্ভিস
  • ডাবল-এন্ট্রি হিসাব
  • একাধিক শাখা
  • বাংলা / English

এই সমস্যাগুলো কি আপনার দোকানেও হয়?

প্রতিদিনের যে ঝামেলাগুলোর জন্য UniSoft তৈরি

কোন কাস্টমারের কাছে কত বাকি, খাতা ঘেঁটে বের করতে হয়?

প্রতিটা কাস্টমারের বাকি, ক্রেডিট লিমিট ও পেমেন্টের ইতিহাস এক ক্লিকে। পেমেন্ট নিলে সবচেয়ে পুরোনো বাকি আগে শোধ হয়।

ওয়ারেন্টিতে পণ্য এলে বোঝা যায় না কবে, কার কাছে বিক্রি হয়েছিল?

সিরিয়াল বা IMEI লিখলেই দেখুন কবে কেনা, কার কাছে বিক্রি, ওয়ারেন্টি কত দিন বাকি।

মাস শেষে আসল লাভ কত, কেউ ঠিক বলতে পারে না?

প্রতিটা বিক্রি, ক্রয়, পেমেন্ট ও খরচ নিজে থেকেই হিসাবে বসে যায় — লাভ-ক্ষতি ও ব্যালান্স শিট সবসময় তৈরি।

কর্মী কাকে কত ছাড় দিল বা বাকিতে দিল, জানতে পারেন না?

ছাড়, বাকি বিক্রি, রিটার্ন, খরচ — আপনার অনুমোদনের পরেই হিসাবে যায়। কে কী করেছে, Audit রিপোর্টে দেখা যায়।

কী আছে নতুন ও আলাদা

সাধারণ POS সফটওয়্যারে যা সাধারণত পাওয়া যায় না

#

সিরিয়াল / IMEI-এর পুরো ইতিহাস

একটা সিরিয়াল ধরে কেনা থেকে বিক্রি, ওয়ারেন্টি দাবি আর সাপ্লায়ারের কাছে পাঠানো (RMA) থেকে ফেরত পর্যন্ত — সব ট্র্যাক।

⇄

এক্সচেঞ্জ সেল

কাস্টমারের পুরোনো পণ্য নিয়ে নতুন পণ্য একই বিলে। পুরোনোটা আপনার দেওয়া দামে স্টকে ঢোকে, পরে বিক্রি করা যায়।

+

প্রোডাক্ট আপগ্রেড

RAM বা SSD লাগিয়ে একটা পণ্যকে আরেকটা পণ্যে রূপান্তর — লাগানো ও খোলা পার্টস ধরে খরচ নিজে থেকেই হিসাব।

✓

Approval Center

বাকি বা আংশিক বিক্রি, ছাড়, রিটার্ন, খরচ, স্টক সমন্বয় — কর্মীর এন্ট্রি অনুমোদনের পরেই হিসাবে যায়। কে কী অনুমোদন করবেন, আপনি ঠিক করেন।

৳

নিজে থেকেই পূর্ণ হিসাব

ডাবল-এন্ট্রি হিসাব নিজে থেকেই তৈরি হয়। লাভ-ক্ষতি, ব্যালান্স শিট, ট্রায়াল ব্যালান্স দেখতে আলাদা হিসাবরক্ষকের এন্ট্রি লাগে না।

◉

কোনো রেকর্ড মোছা যায় না

ভুল ঠিক হয় বাতিল বা রিটার্ন দিয়ে, মুছে নয়। তাই হিসাবে কারচুপির সুযোগ কম; কে, কখন, কী করেছে — সব দেখা যায়।

ব্যবসার প্রতিটা কাজ — এক সফটওয়্যারে

যে কাজগুলো UniSoft দিয়ে করা যায়

বিক্রি ও POS

  • বারকোড বা সিরিয়াল স্ক্যান করে দ্রুত বিল; বিল Hold রেখে পরে শেষ করা
  • ক্যাশ, চেক, বাকি বা আংশিক; ক্যাশ-ব্যাংক-মোবাইল ব্যাংকিংয়ে ভাগ করে পেমেন্ট
  • ইনভয়েস প্রিন্ট বা SMS-এ বিলের লিংক পাঠানো

কোটেশন, অর্ডার ও কনসাইনমেন্ট

  • কোটেশন থেকে সেলস অর্ডার, ডেলিভারি ও ইনভয়েস
  • ডিলারকে মাল দিয়ে বিক্রি হলে বিল; কার কাছে কত মাল আছে দেখা
  • সেলস রিটার্ন, পারচেজ রিটার্ন ও সেল বাতিল

ক্রয় ও সাপ্লায়ার

  • পারচেজ অর্ডার, মাল গ্রহণের সময় সিরিয়াল এন্ট্রি, সাপ্লায়ার বিল
  • ক্রয় থেকে গড় খরচ নিজে থেকে হিসাব
  • সাপ্লায়ার পেমেন্ট, বাকি ও ইনসেনটিভ

পণ্য ও স্টক

  • ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, ওয়ারেন্টি; বারকোড লেবেল প্রিন্ট (38×25, 50×25, 50×30 mm, A4)
  • শাখা ও গুদামের মধ্যে স্টক ট্রান্সফার, স্টক সমন্বয়
  • কম স্টক আর ৯০+ দিন বিক্রি না হওয়া স্টকের তালিকা

ওয়ারেন্টি ও সার্ভিস সেন্টার

  • রিপেয়ার জব: গ্রহণ, মেরামত, প্রস্তুত, ডেলিভারি
  • কাস্টমারের জন্য জব স্লিপ, ডেলিভারির সময় বিল
  • ওয়ারেন্টি দাবি গ্রহণ ও সাপ্লায়ারের কাছে পাঠানো

কাস্টমার ও বাকি আদায়

  • কাস্টমারের ক্রেডিট লিমিট ও রেটিং
  • চেক জমা, ক্লিয়ার ও বাউন্স ট্র্যাক
  • ৬০ দিন কেনেননি এমন কাস্টমারের তালিকা; Bulk SMS

ক্যাশ, ব্যাংক ও খরচ

  • সব অ্যাকাউন্টের ব্যালান্স ও স্টেটমেন্ট; ব্যাংক রিকনসাইল
  • খরচ, অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার (যেমন bKash থেকে ক্যাশ)
  • ব্যবসায়িক ঋণ, মালিকের বিনিয়োগ ও উত্তোলন

কর্মী, বেতন ও রিপোর্ট

  • কর্মী, বেতন পরিশোধ, বিক্রয় পারফরম্যান্স
  • সেলস ও ডেলিভারি স্টাফের কমিশন
  • সব রিপোর্ট এক জায়গায় — PDF বা Excel-এ

আরও সুবিধা

  • একাধিক শাখা ও গুদাম
  • প্রত্যেক কর্মীর আলাদা লগইন
  • প্রতিটা পদের জন্য Hidden / View / Edit অনুমতি
  • বাংলা ও ইংরেজি
  • মোবাইলে অ্যাপের মতো ইনস্টল
  • Ctrl+K দিয়ে যেকোনো বিল, কাস্টমার, পণ্য খোঁজা
  • টিম চ্যাট ও কাজের তালিকা
  • বাকির প্রতিশ্রুতির তারিখে মনে করানো
  • ব্যাকআপ ও রিস্টোর
  • প্রতিটা পেজ থেকে সাহায্য গাইড

কাদের জন্য সবচেয়ে কাজের

  • কম্পিউটার ও ল্যাপটপের দোকান
  • মোবাইল ও এক্সেসরিজের দোকান
  • ইলেকট্রনিক্সের দোকান
  • সার্ভিস ও রিপেয়ার সেন্টার
  • ডিলার ও ডিস্ট্রিবিউটর
  • একাধিক শাখার ব্যবসা

শুরু করবেন যেভাবে

  1. যোগাযোগ করুন

    ফোন বা ইমেইলে আপনার ব্যবসার ধরন জানান।

  2. ডেমো দেখুন

    নিজের চোখে দেখে নিন বিল, স্টক আর হিসাব কীভাবে চলে।

  3. সেটআপ নিয়ে আলোচনা

    আপনার শাখা, পণ্য আর কর্মী অনুযায়ী কী লাগবে, একসাথে ঠিক করুন।

সাধারণ প্রশ্ন

UniSoft কি বাংলায় চালানো যায়?

হ্যাঁ। পুরো সফটওয়্যার বাংলা ও ইংরেজি — দুই ভাষাতেই চলে।

মোবাইল থেকে ব্যবহার করা যাবে?

হ্যাঁ। ব্রাউজার থেকে চলে, আর মোবাইলে অ্যাপের মতো ইনস্টলও করা যায়।

একাধিক শাখা বা গুদাম থাকলে চলবে?

হ্যাঁ। শাখা ও গুদাম আলাদা রাখা যায়, তাদের মধ্যে স্টক ট্রান্সফার করা যায়।

কর্মীরা কি সব কিছু দেখতে বা বদলাতে পারবে?

না, যদি আপনি না চান। প্রত্যেক কর্মীর আলাদা লগইন, আর প্রতিটা পদের জন্য কোন পেজ লুকানো, শুধু দেখা বা এডিট — আপনি ঠিক করেন।

ভুল এন্ট্রি হলে কী হবে?

রেকর্ড মুছে নয়, বাতিল বা রিটার্ন দিয়ে ঠিক করা হয়। ফলে হিসাব মিলে থাকে আর পুরো ইতিহাস থেকে যায়।

ডেটার ব্যাকআপ রাখা যায়?

হ্যাঁ। সফটওয়্যারের ভেতর থেকেই ব্যাকআপ নেওয়া ও রিস্টোর করা যায়।

দাম কত?

ব্যবসার ধরন ও প্রয়োজন অনুযায়ী আলাদা। আপনার প্রয়োজন জানিয়ে যোগাযোগ করুন।

আপনার দোকানের জন্য UniSoft দেখে নিন

ডেমো দেখতে বা আপনার ব্যবসায় কীভাবে কাজে লাগবে জানতে আজই যোগাযোগ করুন।

+880 1715-143685 · unixnetworkjsr@gmail.com · Unix Network, যশোর

UniSoft — POS, inventory and accounting software by Unix Network. One system for point of sale with barcode and serial/IMEI tracking, quotations, sales orders and consignment, purchases with serial entry, stock across branches and warehouses, warranty claims and RMA, a repair service desk, customer and supplier dues, cash, bank and expenses, automatic double-entry accounting, an Approval Center, staff, salary and commission, and reports in PDF or Excel. Works in Bangla and English and can be installed on mobile like an app. Call +880 1715-143685 or e-mail unixnetworkjsr@gmail.com for a demo.

Tech Fest deals end in

00Days 00Hrs 00Min 00Sec
See deals